Headlines

৭ দফা দাবিতে রাজধানীতে TYF-এর ৩ ঘণ্টার গণ-অবস্থান, সরকারের দ্রুত হস্তক্ষেপের দাবি

আগরতলা, ৩ জুলাই: গুরুত্বপূর্ণ ৭ দফা দাবিকে সামনে রেখে TRIBAL YOUTH FEDERATION (TYF) সেন্ট্রাল কমিটির উদ্যোগে শুক্রবার আগরতলার সার্কিট হাউস সংলগ্ন এলাকায় তিন ঘণ্টাব্যাপী গণ-অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়।কর্মসূচিতে সংগঠনের নেতা-কর্মীরা বিভিন্ন দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন এবং দ্রুত সরকারের হস্তক্ষেপ দাবি করেন। উপস্থিত ছিলেন TYF-এর সাধারণ সম্পাদক কুমুদ দেববর্মা। তিনি বলেন, দীর্ঘদিন ধরে বিভিন্ন জনস্বার্থমূলক দাবি উপেক্ষিত হয়ে আসছে। তাই বাধ্য হয়েই সংগঠন গণতান্ত্রিক আন্দোলনের পথ বেছে নিয়েছে।তিনি আরও জানান, সরকারের পক্ষ থেকে দ্রুত ইতিবাচক পদক্ষেপ না নেওয়া হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের কর্মসূচি গ্রহণ করা হবে।এই গণ-অবস্থান কর্মসূচিতে সংগঠনের কেন্দ্রীয় নেতৃত্ব, বিভিন্ন শাখার প্রতিনিধি এবং বিপুল সংখ্যক কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *