Headlines

আগরতলায় প্রথম রাজ্যভিত্তিক দু’পাল্লার সাঁতার প্রতিযোগিতা

আগরতলায় অনুষ্ঠিত হলো ত্রিপুরার প্রথম রাজ্যভিত্তিক দু’পাল্লার সাঁতার প্রতিযোগিতা। বুধবার এগিয়ে চলো সংঘ ক্লাবে এগিয়ে চলো সংঘের উদ্যোগে এবং ত্রিপুরা সুইমিং অ্যাসোসিয়েশনের পরিচালনায় এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সাঁতারুরা প্রতিযোগিতায় অংশ নেন।প্রতিযোগিতার উদ্বোধন করেন ত্রিপুরা সুইমিং অ্যাসোসিয়েশনের সভাপতি তথা বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল। বিশেষভাবে এদিনই ছিল তাঁর জন্মদিন। প্রতিযোগিতা শুরুর আগে কেক কেটে তাঁর জন্মদিন উদযাপন করা হয়।অংশগ্রহণকারী সাঁতারুদের উৎসাহিত করে উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল বলেন, পড়াশোনার পাশাপাশি শিশু-কিশোরদের খেলাধুলার প্রতিও আগ্রহী করে তুলতে হবে। সাঁতার শরীর ও মনের সুস্থতার জন্য গুরুত্বপূর্ণ হওয়ায় নতুন প্রজন্মকে এই খেলায় আরও বেশি করে যুক্ত করার ওপর গুরুত্ব দেন তিনি।প্রতিযোগিতাকে ঘিরে সাঁতারু ও অভিভাবকদের মধ্যেও ছিল উৎসাহ-উদ্দীপনা। ত্রিপুরার প্রতিভাবান সাঁতারুদের রাজ্য ও জাতীয় স্তরে এগিয়ে দেওয়ার পাশাপাশি আগামী দিনে সাঁতার খেলাকে আরও জনপ্রিয় করে তোলাই উদ্যোক্তাদের লক্ষ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *