Headlines

রবীন্দ্র ভবনে শ্রদ্ধায় স্মরণ মহারাজা বীর বিক্রমকে

যথাযোগ্য মর্যাদায় আগরতলার রবীন্দ্র ভবনে পালিত হলো আধুনিক ত্রিপুরার রূপকার মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের ১১৮তম জন্মদিন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মহারাজার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ড. মানিক সাহা, বিজেপি প্রদেশ সভাপতি অভিষেক দেব রায়, আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদারসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। বক্তারা আধুনিক ত্রিপুরা গঠনে মহারাজা বীর বিক্রমের ঐতিহাসিক অবদান ও দূরদর্শী চিন্তাধারার কথা স্মরণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *