Headlines

নিষেধাজ্ঞা অমান্য করে ভারী যান চলাচল, ধর্মনগরে ক্ষোভ

ধর্মনগর শহরের রাজবাড়ি বিএমএস অফিস সংলগ্ন ব্রিজ এলাকায় প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে ১০ চাকার হাইবা ও ওভারলোডেড পাথরবাহী লরি চলাচলের অভিযোগ উঠেছে। রাতের অন্ধকারে নিষিদ্ধ রুট দিয়ে ভারী যান চলাচলের ফলে রাস্তা ও ব্রিজের ক্ষতি আরও বাড়ছে বলে অভিযোগ স্থানীয়দের।স্থানীয়দের দাবি, রাজবাড়ি ব্রিজ ও শহরের ক্ষতিগ্রস্ত রাস্তাগুলোর নিরাপত্তার কথা মাথায় রেখে জেলা প্রশাসনের পক্ষ থেকে ভারী যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করে বিকল্প রাস্তা নির্ধারণ করা হয়েছিল। কিন্তু অভিযোগ, সেই নির্দেশ উপেক্ষা করে নিয়মিত মূল সড়ক দিয়ে ভারী লরি ও ডাম্পার চলাচল করছে।স্থানীয় বাসিন্দা দুলাল মিঞার অভিযোগ, সংবেদনশীল রাজবাড়ি ব্রিজ এলাকায় হাইবা চলাচল নিষিদ্ধ থাকা সত্ত্বেও নিয়মিত এসব গাড়ি যাতায়াত করছে। এতে রাস্তার ক্ষতি বাড়ার পাশাপাশি দুর্ঘটনার আশঙ্কাও তৈরি হচ্ছে।কোন পরিস্থিতিতে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ভারী যানবাহন ওই রুটে চলাচল করছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। বিষয়টি খতিয়ে দেখে প্রশাসনের পক্ষ থেকে দ্রুত কঠোর নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তাঁরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *