আগরতলা, ২৯ জুন: আগরতলার শহীদ ভগত সিং যুব আবাসের অডিটোরিয়াম হলে আগামীকাল সকাল ১০টা ১৫ মিনিটে অনুষ্ঠিত হবে সম্মিলিত বার্ষিক প্রশিক্ষণ শিবিরের সমাপনী অনুষ্ঠান। অনুষ্ঠানের সূচিতে থাকছে প্রশিক্ষণার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক পরিবেশনা এবং সমাপনী ভাষণ।তথ্য ও সংস্কৃতি দপ্তরের নিউজ ব্যুরো জানিয়েছে, এই অনুষ্ঠানে বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচির সমাপ্তি উপলক্ষে প্রশিক্ষণার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে। পাশাপাশি শিবিরের সার্বিক মূল্যায়ন ও সমাপনী বক্তব্যও রাখা হবে।অনুষ্ঠানটি কভার করার জন্য বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিনিধিদের উপস্থিত থাকার আহ্বান জানিয়েছে তথ্য ও সংস্কৃতি দপ্তর।
আগামীকাল সম্মিলিত বার্ষিক প্রশিক্ষণ শিবিরের সমাপনী, থাকছে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান
