Headlines

“আগে রক্তদান নয়, রক্ত শোষণ হতো” — রক্তদান শিবিরে বিস্ফোরক মন্তব্য মন্ত্রী কিশোর বর্মনের

নলছড়, ৭ জুন: ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘের উদ্যোগে নলছড় দশমী ঘাট কমিউনিটি হলে আয়োজিত এক স্বেচ্ছায় রক্তদান শিবিরে যোগ দিয়ে রাজ্যের উচ্চ শিক্ষা ও পঞ্চায়েত দপ্তরের মন্ত্রী কিশোর বর্মন অতীতের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কড়া মন্তব্য করেন।অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বলেন, “বিগত দিনে রক্তদান করা হতো না, রক্ত শোষণ করা হতো।” তাঁর এই মন্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তিনি বলেন, বর্তমান সময়ে সমাজসেবামূলক কর্মকাণ্ডে মানুষের অংশগ্রহণ বেড়েছে এবং রক্তদানের মতো মানবিক উদ্যোগ সাধারণ মানুষের জীবন বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।এদিনের রক্তদান শিবিরে বিপুল সংখ্যক স্বেচ্ছাসেবী অংশগ্রহণ করেন। মন্ত্রী রক্তদাতাদের উৎসাহিত করেন এবং সমাজের বৃহত্তর স্বার্থে এ ধরনের মানবিক উদ্যোগকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘের নেতৃত্ব, স্থানীয় জনপ্রতিনিধি, সমাজসেবী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, রক্তের চাহিদা পূরণ এবং মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এই শিবিরের আয়োজন করা হয়েছে।রক্তদান শিবিরে অংশগ্রহণকারীদের হাতে প্রশংসাপত্র তুলে দেওয়া হয় এবং ভবিষ্যতেও এ ধরনের সামাজিক কর্মসূচি অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করা হয়। মন্ত্রী কিশোর বর্মনও রক্তদানকে “মহৎ মানবিক দায়িত্ব” হিসেবে উল্লেখ করে সবাইকে নিয়মিত রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *