Headlines

আবর্জনার স্তূপে সোনামুড়া! প্রশ্নের মুখে ‘স্বচ্ছ ভারত’

সোনামুড়া নগর এলাকায় বেহাল বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। শহরের বিভিন্ন ব্যস্ততম এলাকায় থাকা ডাস্টবিনগুলি দীর্ঘদিন ধরে আবর্জনায় উপচে পড়ায় আশপাশে তৈরি হয়েছে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশ। ফলে প্রশ্নের মুখে পড়েছে ‘স্বচ্ছ ভারত অভিযান’-এর বাস্তবায়ন।স্থানীয়দের অভিযোগ, প্রায় এক মাস ধরে বিভিন্ন স্থানে জমে রয়েছে পচনশীল বর্জ্য। আবর্জনার স্তূপ থেকে ছড়াচ্ছে তীব্র দুর্গন্ধ। পাশাপাশি পথকুকুর সেই বর্জ্য ছড়িয়ে দেওয়ায় আরও নোংরা হয়ে পড়ছে শহরের রাস্তা ও সংলগ্ন এলাকা। এতে পথচারী ও স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগ চরমে উঠেছে।নগরবাসীর দাবি, দীর্ঘদিন ধরে আবর্জনা পড়ে থাকলেও তা পরিষ্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে কার্যকর উদ্যোগ চোখে পড়ছে না। জমে থাকা বর্জ্য থেকে রোগজীবাণু ছড়ানোর আশঙ্কায় উদ্বেগ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে।বিশেষ করে ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগের আশঙ্কার মধ্যে শহরের বর্জ্য ও নিকাশি ব্যবস্থার এই পরিস্থিতি জনস্বাস্থ্যের জন্য উদ্বেগজনক বলেই মনে করছেন স্থানীয়রা। তাঁদের প্রশ্ন, নাগরিকদের সুস্থ ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার দায়িত্ব কার?নগরবাসীর দাবি, রাজনৈতিক বিতর্কের ঊর্ধ্বে উঠে দ্রুত আবর্জনা অপসারণ, নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করা হোক। দ্রুত পদক্ষেপ না নেওয়া হলে পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে আশঙ্কা স্থানীয়দের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *