Headlines

নিগো টেন্ডার ঘিরে প্রাণনাশের অভিযোগ, হাইকোর্টে যাওয়ার হুঁশিয়ারি ব্যবসায়ীর!

কৈলাশহরে নিগো টেন্ডারকে কেন্দ্র করে একের পর এক হামলা ও প্রাণনাশের চেষ্টার অভিযোগ তুললেন ব্যবসায়ী দেবাংশু দাস। অভিযোগের প্রতিকার চেয়ে এবার ত্রিপুরা হাইকোর্টের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।দেবাংশু দাসের দাবি, ২০২৫ সালের জানুয়ারিতে PWD-তে প্রথম টেন্ডার জমা দেওয়ার পর থেকেই চণ্ডীপুরের কিছু ব্যক্তির হুমকি ও হামলার মুখে পড়ছেন তিনি। PWD অফিস, Axis Bank-সহ বিভিন্ন জায়গায় তাকে আক্রমণের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। একবার স্থানীয় বিধায়ক বিরজিৎ সিনহা তাকে হামলার হাত থেকে উদ্ধার করেন বলেও দাবি তাঁর।সম্প্রতি ২৯ জুন ২০২৬ কুমারঘাটের DW&S অফিসের AC কমপ্লেক্সেও তাকে প্রাণে মারার চেষ্টা করা হয় বলে অভিযোগ করেন দেবাংশু। এরপর ২৩ জুলাই Water Resource দপ্তরে একটি টেন্ডার জমা দিয়ে সেটি পাওয়ার পর পরিস্থিতি আরও জটিল হয়েছে বলে তাঁর দাবি।ব্যবসায়ীর অভিযোগ, বাড়ির সামনে, Water Resource অফিস এবং ব্যাংকের সামনে কিছু লোকজন নজরদারি করছে, যাতে তিনি সরকারি দপ্তরের কাজ করতে না পারেন। এমনকি Executive Engineer রণজয় দেববর্মার উপস্থিতিতেও অফিসে প্রভাবশালী ব্যক্তিদের দখলদারির অভিযোগ তুলেছেন তিনি।এছাড়াও একটি রেজিস্ট্রি চিঠির মাধ্যমে Water Resource দপ্তরে পাঠানো অরিজিনাল Demand Draft নিয়ে গুরুতর অভিযোগ করেছেন দেবাংশু। তাঁর দাবি, পোস্ট অফিসের ট্র্যাকিং অনুযায়ী চিঠিটি ১৪ তারিখে ডেলিভারি হলেও সংশ্লিষ্ট Executive Engineer তা অস্বীকার করছেন। তাঁর সন্দেহ, অফিস থেকেই Demand Draft-টি কেউ নিয়ে গেছে।দেবাংশু দাসের আরও দাবি, কৈলাশহর থানা, ঊনকোটি জেলার পুলিশ সুপার এবং রাজ্য পুলিশের মহানির্দেশকের কাছে একাধিক অভিযোগ ও মামলা দায়ের করেও এখনও প্রত্যাশিত পদক্ষেপ পাননি।অভিযোগকারী আরও দাবি করেছেন, অভিযুক্তরা বিভিন্ন সময় রাজ্যের মন্ত্রী টিংকু রায়ের সঙ্গে থাকেন এবং তাঁর নাম ব্যবহার করে প্রভাব বিস্তার করছেন। তবে এই অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।ঘটনার প্রতিকার না হলে খুব শীঘ্রই ত্রিপুরা হাইকোর্টে মামলা দায়ের করবেন বলে জানিয়েছেন ব্যবসায়ী দেবাংশু দাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *