শহরের রাস্তায় গোলাপি রঙের টমটম। কিন্তু গাড়ির রেজিস্ট্রেশন বিলোনিয়ার! এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় শহরে। বিষয়টি নজরে আসতেই ট্রাফিক ইন্সপেক্টর মুক্তা ঘোষের নেতৃত্বে অভিযান চালিয়ে টমটম চালককে আটক করা হয়।জানা যায়, শহরের রাস্তায় চলাচলরত ওই গোলাপি টমটমটির রেজিস্ট্রেশন বিলোনিয়া এলাকার। নিয়মবহির্ভূতভাবে শহরে চলাচলের অভিযোগে ট্রাফিক পুলিশের নজরে আসে গাড়িটি। এরপরই টমটমটি থামিয়ে চালকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।শহরের যান চলাচল নিয়ন্ত্রণ ও পরিবহন সংক্রান্ত নিয়ম মেনে চলা নিশ্চিত করতে ট্রাফিক পুলিশের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানা গেছে।
শহরে গোলাপি টমটমের দাপট, বিলোনিয়ার রেজিস্ট্রেশন দেখে চক্ষু চড়কগাছ!
