বিধানসভায় কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণকে বহিষ্কারের ঘটনা নিয়ে সাংবাদিক সম্মেলন করলেন বিধানসভার অধ্যক্ষ। বহিষ্কারের কারণ ব্যাখ্যা করতে গিয়ে অধিবেশন চলাকালীন ঘটে যাওয়া বিতর্কিত ঘটনার প্রসঙ্গ তুলে ধরেন তিনি।অধ্যক্ষের দাবি, বিধানসভা কক্ষে সুদীপ রায় বর্মণ তাঁকে “শুয়োরের বাচ্চা” বলে কটূক্তি করেছেন। এই ধরনের আচরণ বিধানসভার মর্যাদা ও শৃঙ্খলার পরিপন্থী বলেই তাঁকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সাংবাদিক সম্মেলনে জানান অধ্যক্ষ।বহিষ্কারের সিদ্ধান্তকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। শাসক ও বিরোধী শিবিরের মধ্যে শুরু হয়েছে পাল্টাপাল্টি বক্তব্য।সাংবাদিক সম্মেলনে অধ্যক্ষ আরও জানান, বিধানসভার কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা এবং কক্ষের শৃঙ্খলা বজায় রাখার স্বার্থেই নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। ঘটনা নিয়ে রাজনৈতিক চাপানউতোর আগামী দিনে আরও বাড়তে পারে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।
“আমাকে শুয়োরের বাচ্চা বলেছেন সুদীপ”—বহিষ্কার ইস্যুতে স্পিকারের সাংবাদিক সম্মেলন
