Headlines

খোয়াইয়ের লালছড়ায় ভয়াবহ বাইক দুর্ঘটনা, গুরুতর আহত ২ যুবক

খোয়াইয়ের লালছড়া এলাকায় দশরথ দেব মেমোরিয়াল কলেজের যাওয়ার পথে ভয়াবহ বাইক দুর্ঘটনায় গুরুতর আহত হলেন দুই যুবক। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, TR-06-A-9362 নম্বরের বাইকটি দ্রুতগতিতে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা মারে। সংঘর্ষের জেরে বাইকে থাকা দুই যুবক ছিটকে পড়ে গুরুতর আহত হন। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধার করেন। পরে তাঁদের খোয়াই জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।আহত দুই যুবকের নাম তরুণ দেববর্মা ও পিটার দেববর্মা। তাঁদের বয়স আনুমানিক ১৮-১৯ বছর এবং দুজনেরই বাড়ি খোয়াইয়ের তুলাশিখর এলাকায় বলে জানা গেছে।দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। কীভাবে বাইকটি নিয়ন্ত্রণ হারাল, তা নিয়ে খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *