Headlines

আলবার্ট এক্কা যুদ্ধ স্মৃতিসৌধে কার্গিল বিজয় দিবস পালিত, বীর শহিদদের প্রতি শ্রদ্ধা রাজ্যপালের

আগরতলা, ২৬ জুলাই: ২৭তম কার্গিল বিজয় দিবস উপলক্ষে রবিবার আগরতলার লিচুবাগানস্থিত আলবার্ট এক্কা যুদ্ধ স্মৃতিসৌধে শ্রদ্ধা ও মর্যাদার সঙ্গে দিবসটি পালন করা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরার রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু, সেনা ও প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিক, প্রাক্তন সেনাকর্মী এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন শহিদ বীর সেনানীদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।বক্তারা কার্গিল যুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর অসীম সাহস, আত্মত্যাগ ও দেশপ্রেমের কথা স্মরণ করেন। তাঁরা বলেন, দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় শহিদদের আত্মবলিদান চিরকাল জাতির কাছে অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।দেশের জন্য আত্মোৎসর্গকারী বীর সেনানীদের স্মরণে অনুষ্ঠানে নীরবতা পালনসহ বিভিন্ন শ্রদ্ধাঞ্জলি পর্বের আয়োজন করা হয়। উপস্থিত সকলেই শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাঁদের আত্মত্যাগকে চিরস্মরণীয় রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *