“উত্তর-পূর্বাঞ্চলের মানুষ বহিরাগত নন, আমরাও ভারত”—এই বার্তা দিয়ে ঘৃণাজনিত অপরাধ বন্ধের আহ্বান জানালেন কংগ্রেস পরিষদীয় দলনেতা তথা বিধায়ক বীরজিৎ সিনহা।এদিন বক্তব্য রাখতে গিয়ে তিনি উত্তর-পূর্বাঞ্চলের মানুষের প্রতি বৈষম্য ও বিদ্বেষমূলক আচরণের অভিযোগ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও মর্যাদা নিশ্চিত করার পাশাপাশি ঘৃণাজনিত অপরাধের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তিনি।বীরজিৎ সিনহা বলেন, উত্তর-পূর্বাঞ্চলের মানুষ দেশেরই অবিচ্ছেদ্য অংশ। তাঁদের ‘বহিরাগত’ হিসেবে চিহ্নিত করা বা বৈষম্যের শিকার করা কোনওভাবেই মেনে নেওয়া যায় না। দেশের সর্বত্র সম্প্রীতি ও ঐক্য বজায় রাখার আহ্বানও জানান তিনি।
“উত্তর-পূর্বের মানুষ বহিরাগত নন, আমরাও ভারত”—ঘৃণাজনিত অপরাধ বন্ধের বার্তা বীরজিৎ সিনহার
