বাম বিধায়ক সুদীপ সরকারের বিভিন্ন বক্তব্যের প্রতিবাদে বুধবার ৪-বড়জলা বিধানসভা কেন্দ্রের বিজেপি মণ্ডলের উদ্যোগে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন মণ্ডল সভাপতি রাজীব ঘোষ।এদিন রাজীব ঘোষ অভিযোগ করেন, বাম বিধায়ক বিভিন্ন বিষয়ে অপপ্রচার চালিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছেন। পাশাপাশি সামাজিক সংগঠন ও ক্লাবকে কটূক্তি করে পরিবেশ উত্তপ্ত করার চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।সম্প্রতি মুখ্যমন্ত্রী ও বিজেপির প্রদেশ সভাপতির উপস্থিতিতে আয়োজিত যোগদান সভায় কর্মীদের বলপূর্বক বিজেপিতে যোগদান করানো হয়েছে—বাম বিধায়কের এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেন রাজীব ঘোষ।তাঁর দাবি, বিজেপির জনকল্যাণমূলক কর্মকাণ্ডে আকৃষ্ট হয়েই বহু মানুষ স্বেচ্ছায় দলে যোগ দিতে আগ্রহ প্রকাশ করছেন। সাংবাদিক সম্মেলনে উপস্থিত এক যোগদানকারীও জানান, তিনি দীর্ঘদিন সিপিআইএমের সঙ্গে যুক্ত ছিলেন। বিজেপির বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ডে আকৃষ্ট হয়েই তিনি দল পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছেন। একইসঙ্গে বাম বিধায়কের বক্তব্যও খণ্ডন করেন তিনি।
বাম বিধায়কের অভিযোগ খারিজ, বড়জলায় বিজেপির পাল্টা সাংবাদিক সম্মেলন
