কৈলাসহরের পূর্ব কাউলিছড়ায় স্বামী-স্ত্রীকে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে এক প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। ঘটনায় আহত হয়েছেন হেমন্ত দেবনাথ ও তাঁর স্ত্রী গৌরী দেবনাথ।স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিবেশী ওই যুবকের সঙ্গে কোনও বিষয়কে কেন্দ্র করে বচসার জেরেই হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ। হামলায় হেমন্ত দেবনাথ ও গৌরী দেবনাথ আহত হন। পরে তাঁদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়।ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন আহত পরিবারের সদস্যরা।
স্বামী-স্ত্রীকে হত্যার চেষ্টার অভিযোগ! কৈলাসহরে প্রতিবেশী যুবকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ
