Headlines

মদ্যপ বাইকারের বেপরোয়া গতি! খোয়াইয়ে পথচারীকে ধাক্কা, আশঙ্কাজনক আহত

খোয়াইয়ের ২০৮ নম্বর জাতীয় সড়কে ফের সড়ক দুর্ঘটনা। মদ্যপ অবস্থায় বেপরোয়া গতিতে বাইক চালানোর অভিযোগে এক পথচারীকে সজোরে ধাক্কা দেওয়ার ঘটনায় গুরুতর আহত হয়েছেন এক মহিলা। বুধবার দুপুর প্রায় ১টা নাগাদ বাছাইবাড়ী এলাকায় ঘটে দুর্ঘটনাটি।জানা গেছে, জ্ঞান চন্দ্র দেববর্মা নামে এক বাইক আরোহী দ্রুতগতিতে বাইক চালানোর সময় সুরবালা সুরিয়া নামে এক পথচারীকে ধাক্কা দেন। ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন সুরবালা। দুর্ঘটনায় বাইক আরোহীও সামান্য আহত হন বলে জানা গেছে।ঘটনাটি প্রত্যক্ষ করে স্থানীয়রা দ্রুত খোয়াই দমকল দপ্তরে খবর দেন। খবর পেয়ে দমকলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহত দুজনকে উদ্ধার করে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে যান। তবে সুরবালা সুরিয়ার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।এদিকে দুর্ঘটনার পর ঘাতক বাইকটি ঘটনাস্থল থেকে কে বা কারা সরিয়ে নিয়ে গেছে, তা নিয়ে তৈরি হয়েছে রহস্য। ফলে বাইকটির নম্বরও এখনও জানা যায়নি। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ এবং বাইকটি সরিয়ে নেওয়ার বিষয়টি তদন্ত করে দেখার দাবি উঠেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *