উদয়পুর, ২২ জুলাই: দিল্লিতে আন্দোলনরত ছাত্র-ছাত্রীদের ওপর পুলিশের লাঠিচার্জ ও বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে শারীরিকভাবে হেনস্থার অভিযোগের প্রতিবাদে উদয়পুর জেলা কংগ্রেস ও যুব কংগ্রেসের উদ্যোগে বুধবার উদয়পুর শহরে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।মিছিল থেকে প্রতিবাদকারীরা শিক্ষা মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রীের পদত্যাগের দাবি জানান। বিক্ষোভে অংশগ্রহণকারীরা কেন্দ্র সরকারের বিরুদ্ধে স্লোগান দেন এবং গণতান্ত্রিক আন্দোলন দমনের অভিযোগ তোলেন।এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন উদয়পুর জেলা কংগ্রেস সভাপতি টিটন পাল, প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক মিলন কর, আইনজীবী অভিজিৎ সরকার, যুব কংগ্রেস সভাপতি ইন্দ্রজিৎ দাস-সহ দলের অন্যান্য নেতা-কর্মীরা।বিক্ষোভ শেষে নেতারা আন্দোলনরত ছাত্র-ছাত্রীদের প্রতি সংহতি প্রকাশ করে ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
উদয়পুরে কংগ্রেস-যুব কংগ্রেসের বিক্ষোভ মিছিল, দিল্লির ঘটনায় কেন্দ্রের তিন মন্ত্রীর পদত্যাগ দাবি
