শান্তিরবাজার, ২৩ জুলাই: ভারতীয় মজদুর সংঘের ৭২তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সাউথ ত্রিপুরা অটোরিক্সা মজদুর সংঘের উদ্যোগে শান্তিরবাজারে নানা সামাজিক কর্মসূচির আয়োজন করা হয়। বগাফা অটোস্ট্যান্ডে দলীয় পতাকা উত্তোলন, শ্রমিক সঙ্গীত পরিবেশন এবং সমাজসেবামূলক কার্যক্রমের মধ্য দিয়ে দিনটি পালন করা হয়।এদিন সংগঠনের পক্ষ থেকে শান্তিকলোনী এলাকার এক শ্রমিকের কৃতী কন্যাকে সংবর্ধনা জানানো হয়। ওই ছাত্রী ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের উচ্চমাধ্যমিক পরীক্ষায় রাজ্যে দশম স্থান অর্জন করেছে। তার এই সাফল্যের স্বীকৃতিস্বরূপ সংবর্ধনার পাশাপাশি আর্থিক সহায়তাও প্রদান করা হয়।পরে সংগঠনের সদস্যরা লাউগাং এলাকার মনোরমা শিশু নিকেতনে গিয়ে শিশুদের হাতে খাতা, কলমসহ বিভিন্ন শিক্ষা সামগ্রী তুলে দেন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় মজদুর সংঘের মাদার কমিটির কো-কনভেনার বাপি দেবনাথ, সাউথ ত্রিপুরা অটোরিক্সা মজদুর সংঘের সাব-ডিভিশনাল সেক্রেটারি অপু মজুমদার, সভাপতি প্রসেনজিৎ দেবনাথসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।সংগঠনের এই সামাজিক উদ্যোগকে স্থানীয় বাসিন্দারা প্রশংসা করেন এবং শ্রমিক সংগঠনের এমন মানবিক কর্মকাণ্ডকে স্বাগত জানান।
প্রতিষ্ঠা দিবসে ব্যতিক্রমী উদ্যোগ! কৃতি ছাত্রীকে সংবর্ধনা, শিশুদের হাতে শিক্ষা সামগ্রী তুলে দিল অটো মজদুর সংঘ
