Headlines

ডিজিপির মৃত্যু রহস্যে সরব বিধায়ক বিরজিৎ সিনহা, হাইকোর্টের বিচারপতির নেতৃত্বে তদন্তের দাবি

কৈলাসহর, ২৩ জুলাই: ত্রিপুরা পুলিশের মহাপরিচালক (ডিজিপি) অনুরাগ ধ্যানকরের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের দাবি তুললেন কৈলাসহরের বিধায়ক বিরজিৎ সিনহা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, একজন উচ্চপদস্থ ও সুনামধন্য পুলিশ কর্মকর্তার মৃত্যু নিয়ে এখনও পর্যন্ত স্পষ্ট তথ্য প্রকাশ না হওয়ায় সাধারণ মানুষের মধ্যে নানা প্রশ্ন ও সংশয় তৈরি হয়েছে।বিধায়কের বক্তব্য, যদি এটি আত্মহত্যার ঘটনা হয়ে থাকে, তবে কী পরিস্থিতিতে এবং কী কারণে এমন ঘটনা ঘটল, তা জনগণের সামনে তুলে ধরা প্রয়োজন। তিনি বলেন, এই ঘটনার প্রকৃত সত্য উদঘাটনে হাইকোর্টের একজন বিচারপতির নেতৃত্বে তদন্ত হওয়া উচিত।বিরজিৎ সিনহা আরও দাবি করেন, শুধু বিরোধী দল নয়, রাজ্য ও দেশের বিভিন্ন প্রান্তের মানুষও ডিজিপির মৃত্যুর প্রকৃত কারণ জানতে আগ্রহী। তাই মুখ্যমন্ত্রীর উচিত দ্রুত এ বিষয়ে স্পষ্ট অবস্থান নেওয়া এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সমস্ত রহস্যের অবসান ঘটানো।এদিকে, ডিজিপির মৃত্যুকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে তদন্তের দাবিতে চাপ ক্রমশ বাড়ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *