আগরতলা, ২৩ জুলাই: ভারতীয় মজদুর সংঘ (BMS)-এর ৭২তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ONGC Employees’ Union of Tripura-এর উদ্যোগে আগরতলার ত্রিপুরা অ্যাসেটে একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। মানবতার সেবায় রক্তের সংকট মোকাবিলা এবং স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ রামপদ জমাতিয়া, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, প্রদেশ বিজেপির সভাপতি অভিষেক দেব রায়, ভারতীয় মজদুর সংঘের প্রতিনিধিবৃন্দ এবং ONGC-র কর্মকর্তা ও কর্মীরা।এদিন অতিথিরা রক্তদান শিবির পরিদর্শন করে রক্তদাতাদের উৎসাহিত করেন এবং সমাজের বৃহত্তর স্বার্থে স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব তুলে ধরেন। আয়োজকদের মতে, রাজ্যের বিভিন্ন হাসপাতালের রক্তের চাহিদা পূরণে এই ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।রক্তদান শিবিরে ONGC-র বহু কর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। আয়োজকদের আশা, ভবিষ্যতেও এ ধরনের সমাজসেবামূলক কর্মসূচির মাধ্যমে মানবতার সেবায় তারা আরও বড় ভূমিকা পালন করতে পারবেন।
BMS-এর প্রতিষ্ঠা দিবসে মানবতার বার্তা, ONGC কর্মীদের উদ্যোগে আগরতলায় স্বেচ্ছায় রক্তদান শিবির
