Headlines

উদয়পুরে বিজেপি কর্মী অপহরণ করে মারধরের অভিযোগ! তিপ্রা মথার সমর্থকদের বিরুদ্ধে চাঞ্চল্য

উদয়পুর, ১৫ জুন: গোমতী জেলার উদয়পুরের গর্জি এলাকায় এক বিজেপি কর্মীকে অপহরণ করে মারধরের অভিযোগ ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগের তীর উঠেছে তিপ্রা মথার সংখ্যালঘু সেলের কয়েকজন কর্মী-সমর্থকের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে।আক্রান্ত বিজেপি কর্মীর নাম রাজু দে। অভিযোগ অনুযায়ী, রবিবার সন্ধ্যায় কাজ সেরে বাড়ি ফেরার পথে তাঁকে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়া হয়। পরে দাতারাম মায়াপুরী এলাকার একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে তাঁকে বেধড়ক মারধর করা হয়। শুধু তাই নয়, তাঁর গলায় থাকা সোনার চেইনও ছিনতাই করা হয়েছে বলে অভিযোগ।স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে খবর পেয়ে গর্জি ফাঁড়ি থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তৎপরতা শুরু করে। প্রায় দুই ঘণ্টার চেষ্টার পর আহত অবস্থায় রাজু দে-কে উদ্ধার করা হয় এবং নিরাপদ স্থানে নিয়ে আসা হয়।এই ঘটনার পর রাধাকিশোরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে এবং অভিযুক্তদের চিহ্নিত করার কাজ চলছে।আক্রান্ত রাজু দে-র দাবি, পূর্ববর্তী রাজনৈতিক সংঘর্ষের জের ধরেই পরিকল্পিতভাবে তাঁর উপর এই হামলা চালানো হয়েছে। যদিও অভিযুক্তদের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।ঘটনাকে কেন্দ্র করে গর্জি ও সংলগ্ন এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির উপর নজর রাখছে পুলিশ প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *