Headlines

উদয়পুর স্টেশনে ১২ কেজি গাঁজাসহ যুবক আটক, চেন্নাই পাচারের সন্দেহে তদন্তে পুলিশ

উদয়পুর, ২৬ জুলাই: উদয়পুর রেলস্টেশনে রবিবার সকালে পুলিশের নিয়মিত তল্লাশি অভিযানে ১২ কেজি গাঁজাসহ এক যুবককে আটক করা হয়েছে। উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজারমূল্য লক্ষাধিক টাকা বলে জানিয়েছে পুলিশ।জানা গেছে, সাব্রুম থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস উদয়পুর স্টেশনে পৌঁছানোর পর জিআরপি ও স্থানীয় পুলিশ যৌথভাবে তল্লাশি অভিযান চালায়। এসময় এক যুবকের আচরণ সন্দেহজনক মনে হলে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রথমে তিনি ব্যাগে কী রয়েছে সে বিষয়ে সন্তোষজনক উত্তর দিতে পারেননি। পরে ব্যাগ তল্লাশি করে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।আটক যুবকের নাম সাগর মিয়া (১৯)। তাঁর বাড়ি সিপাহীজলা জেলার মোহনভোগ এলাকায়। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, উদ্ধার হওয়া গাঁজা চেন্নাইয়ে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল।খবর পেয়ে রাধাকিশোরপুর থানার ওসি-র নেতৃত্বে একটি পুলিশ দল ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। গাঁজাগুলো কোথা থেকে সংগ্রহ করা হয়েছে, কার কাছে পৌঁছে দেওয়ার পরিকল্পনা ছিল এবং এই পাচার চক্রের সঙ্গে আর কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।পুলিশ জানিয়েছে, আটক যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং মাদক পাচার চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *