Headlines

‘একটি গাছ, একটি প্রাণ’—কুমারঘাটে বনমহোৎসবে সবুজের বার্তা

সবুজায়ন ও বন সংরক্ষণের বার্তা নিয়ে কুমারঘাটে সারম্বরে পালিত হলো মহকুমাভিত্তিক বনমহোৎসব ২০২৬। বুধবার, ১২ আগস্ট কুমারঘাট আশ্রমপালী রেঞ্জ অফিসের নগরবনে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক ভগবান চন্দ্র দাস, উনকোটি জেলার বন আধিকারিক অভিজিৎ দে, কুমারঘাট মহকুমা বন আধিকারিক অমিত দত্ত, বিদ্যাসাগর গ্রাম পঞ্চায়েতের প্রধান কানু মালাকার, উপপ্রধান জয়শ্রী পাল এবং আশ্রমপালী রেঞ্জ অফিসার ঝুমুর চন্দ্রসহ অন্যান্যরা।বৃক্ষরোপণ ও চারাগাছে জল দেওয়ার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন বিধায়ক। অনুষ্ঠানে বক্তারা বন রক্ষা ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে আরও বেশি করে গাছ লাগানোর পাশাপাশি বৃক্ষ সংরক্ষণের উপর জোর দেন। তাঁদের বক্তব্যে উঠে আসে—‘একটি গাছ, একটি প্রাণ’।বন ধ্বংসের বিরুদ্ধে সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বানের পাশাপাশি বনদপ্তরের মাধ্যমে স্বনির্ভর গোষ্ঠীগুলির কর্মসংস্থানের সুযোগ তৈরির বিষয়টিও তুলে ধরা হয়। গাছ মানুষের জন্য অক্সিজেনের অন্যতম প্রধান উৎস হওয়ায় পরিবেশ রক্ষায় সকলকে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা।অনুষ্ঠানের শেষে বনমহোৎসব উপলক্ষে চারটি বিভাগের ১৬ জন অঙ্কন প্রতিযোগীর হাতে ট্রফি ও শংসাপত্র তুলে দেওয়া হয়। বনমহোৎসবকে ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *