Headlines

বাগবাসা রোডে হাই স্পিড টুকটুক চালকদের সংঘর্ষ, আহত এক

যাত্রী পরিষেবাকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর হাই স্পিড টুকটুক চালকদের মধ্যে সংঘর্ষকে ঘিরে উত্তেজনা ছড়াল ধর্মনগরের বাগবাসা রোডে। ঘটনায় তপন দাস নামে এক টুকটুক চালক আহত হয়েছেন বলে অভিযোগ।তপন দাসের অভিযোগ, দক্ষিণ গঙ্গানগর পঞ্চায়েতের উপপ্রধান জয় কুমার, তাঁর ভাই জয় দেবসহ আরও কয়েকজন চালক তাঁকে অতর্কিতে হামলা করেন। তপন দাসের বাড়ি বাগবাসা এলাকায় এবং তিনিও হাই স্পিড টুকটুক চালক বলে জানা গেছে।ঘটনার পর তপন দাসের সমর্থনে বাগবাসা এলাকার সাধারণ মানুষ ও বিভিন্ন হাই স্পিড টুকটুক চালকরা রাস্তায় নেমে পড়েন। অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে বাগবাসা রোড অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়।ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা তৈরি হয়। তবে হামলার অভিযোগের বিষয়ে অপর পক্ষের বক্তব্য এখনও জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *