Headlines

একতার বার্তা নিয়ে গুজরাটের পথে ত্রিপুরা পুলিশের বাইক র‍্যালি

রাষ্ট্রীয় একতা দিবসকে সামনে রেখে দেশের ঐক্য ও সংহতির বার্তা পৌঁছে দিতে বিশেষ উদ্যোগ নিল ত্রিপুরা পুলিশ। বৃহস্পতিবার আগরতলার এডি নগর পুলিশ লাইন মাঠ থেকে ছয় সদস্যের একটি প্রতিনিধি দল বাইক নিয়ে গুজরাটের উদ্দেশ্যে যাত্রা শুরু করে।দেশের বিভিন্ন প্রান্তের মানুষের মধ্যে ঐক্য, সম্প্রীতি ও জাতীয় সংহতির বার্তা ছড়িয়ে দেওয়াই এই উদ্যোগের মূল লক্ষ্য। এদিন পুলিশ লাইন মাঠ থেকেই আনুষ্ঠানিকভাবে বাইক যাত্রার সূচনা করা হয়।ত্রিপুরা পুলিশের এই প্রতিনিধি দল গুজরাটে পৌঁছে রাষ্ট্রীয় একতা দিবসের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবে। এই বাইক যাত্রার মাধ্যমে ত্রিপুরা থেকে গুজরাট পর্যন্ত দেশের একতা ও অখণ্ডতার বার্তা পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *