ভারতের নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার ‘কালো দিবস’ পালন করা হয়। এদিন দলীয় কর্মী-সমর্থকরা কালো ব্যাজ ও পতাকা নিয়ে বিক্ষোভ মিছিল বের করেন।মিছিল থেকে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয় এবং জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি জানানো হয়। কংগ্রেস নেতৃত্বের অভিযোগ, দেশের গণতান্ত্রিক ব্যবস্থার স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মানুষের মধ্যে যে প্রশ্ন তৈরি হয়েছে, তার দায় নির্বাচন কমিশনকেই নিতে হবে।বিক্ষোভ মিছিল চলাকালীন দলীয় কর্মী-সমর্থকরা বিভিন্ন স্লোগান দেন। তাঁদের বক্তব্য, নির্বাচন ব্যবস্থার প্রতি মানুষের আস্থা বজায় রাখতে নির্বাচন কমিশনের নিরপেক্ষ ভূমিকা নিশ্চিত করা জরুরি।
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে কংগ্রেসের ‘কালো দিবস’
