Headlines

এক অটো, তিন নম্বর প্লেট! জিবি বাজারে চাঞ্চল্য

আগরতলার জিবি বাজারে একই ব্যাটারিচালিত অটোতে তিনটি পৃথক নম্বর প্লেট দেখতে পেয়ে চাঞ্চল্য ছড়িয়েছে। বুধবার সকালে বিষয়টি প্রথমে নজরে আসে স্থানীয় অটোচালকদের।তাঁদের দাবি, অটোটিতে তিনটি নম্বর প্লেট লাগানো ছিল। বিষয়টি নিয়ে চালকের সঙ্গে কথা বলার পাশাপাশি সংবাদমাধ্যমকে খবর দেন তাঁরা। অভিযোগ, ওই চালক কখনও বিশালগড়, আবার কখনও আগরতলা এলাকায় যাত্রী পরিষেবা দেওয়ার সময় স্থানভেদে ভিন্ন নম্বর প্লেট ব্যবহার করেন।ঘটনাটি জিবি বাজারের অটোচালকরা প্রশাসনের নজরে এনেছেন বলে জানা গেছে। একই গাড়িতে একাধিক নম্বর প্লেট ব্যবহারের অভিযোগের সত্যতা কী এবং এর পেছনে কী কারণ রয়েছে, তা তদন্তের পরই স্পষ্ট হবে। এখন প্রশাসনের পক্ষ থেকে ওই অটোচালকের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়, সেদিকেই নজর রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *