অনির্দিষ্টকালের জন্য ডাকা বনধ শুরু হওয়ার মাত্র এক ঘণ্টার মধ্যেই প্রত্যাহার করে নিল আত্মসমর্পণকারী দুই উগ্রপন্থী গোষ্ঠীর সংগঠন। Joint Action Rehabilitation Committee (JARC) এবং Joint Action Committee (JAC)-এর যৌথ উদ্যোগে ঘোষিত এই বনধ প্রত্যাহারের সিদ্ধান্তে স্বস্তি ফিরেছে সাধারণ মানুষের মধ্যে।জানা গেছে, দীর্ঘদিন ধরে বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে আন্দোলনে থাকা সংগঠনগুলির প্রতিনিধিদের সঙ্গে প্রশাসনের আলোচনা হয়। সেখানে তাদের দাবিগুলি পূরণের বিষয়ে ইতিবাচক আশ্বাস দেওয়া হলে বনধ কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা করা হয়।এর ফলে বড়মুড়া এলাকায় আসাম-আগরতলা জাতীয় সড়কে অবরোধ তুলে নেওয়া হয় এবং স্বাভাবিক হয়ে যায় যান চলাচল। পাশাপাশি রেলপথেও চলাচল স্বাভাবিক হওয়ায় যাত্রীদের দুর্ভোগ থেকে রেহাই মেলে।প্রশাসনের তরফে জানানো হয়েছে, পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বনধ প্রত্যাহারের খবরে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন সাধারণ মানুষ ও যাত্রীরা।
এক ঘণ্টার মধ্যেই প্রত্যাহার অনির্দিষ্টকালের বনধ, স্বাভাবিক হল সড়ক ও রেল চলাচল
