ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে বিজেপির উদ্যোগে মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’ কর্মসূচি চলছে। এরই অঙ্গ হিসেবে রবিবার আগরতলা পুর নিগমের ৩১ নম্বর ওয়ার্ডে বৃক্ষরোপণ ও সাফাই অভিযান অনুষ্ঠিত হয়।৩১ নম্বর ওয়ার্ড অফিস প্রাঙ্গণে ‘এক পেড় মা কে নাম’ আহ্বানকে সামনে রেখে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। পরিবেশ রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং আগামী প্রজন্মের জন্য সুস্থ পরিবেশ গড়ে তোলার বার্তা দেওয়া হয়।এরপর ওয়ার্ড অফিস সংলগ্ন শ্রী শ্রী ছিন্নমস্তা কালী মন্দির প্রাঙ্গণে সাফাই অভিযান চালানো হয়। হাতে ঝাড়ু নিয়ে স্বচ্ছতা অভিযানে অংশ নেন রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য। মন্দির ও আশপাশের এলাকা পরিষ্কারের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও পরিচ্ছন্নতা ও পরিবেশ সচেতনতার বার্তা তুলে ধরা হয়।কর্মসূচিতে উপস্থিত ছিলেন ৩১ নম্বর ওয়ার্ডের কর্পোরেটর অঞ্জনা দাস, ৯ নম্বর বনমালীপুর বিধানসভা কেন্দ্রের মণ্ডল সভাপতি অরিন্দম চৌধুরী সহ বিজেপির অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা।
‘এক পেড় মা কে নাম’-এ বৃক্ষরোপণ, মন্দিরে সাফাই অভিযানে রাজীব ভট্টাচার্য
