Headlines

সোনামুড়ায় ৯.৭০ লক্ষ টাকার নেশাজাতীয় সামগ্রী উদ্ধার, মালিকের খোঁজে পুলিশ

সোনামুড়া থানার পুলিশের টহল অভিযানে বিপুল পরিমাণ নেশাজাতীয় সামগ্রী উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। শ্রীমন্তপুর, তারাপুকুর ও ইউএনসি নগর সীমান্ত সড়কে টহল দেওয়ার সময় দাবিহীন অবস্থায় উদ্ধার হয় ৭০টি এস-কফ সিরাপ এবং ১৮ কেজি শুকনো গাঁজা।পুলিশ সূত্রে জানা যায়, উদ্ধার হওয়া সামগ্রীর আনুমানিক বাজারমূল্য প্রায় ৯ লক্ষ ৭০ হাজার টাকা। সমস্ত আইনি প্রক্রিয়া সম্পন্ন করে নেশাজাতীয় সামগ্রীগুলি দাবিহীন হিসেবে জব্দ করা হয়েছে।উদ্ধার হওয়া সামগ্রীর প্রকৃত মালিক কে এবং এগুলি পাচারের সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে সোনামুড়া থানার পুলিশ। উদ্ধারকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *