Headlines

এক ফোঁটা পানীয় জলের জন্য হাহাকার! চম্পা ভিসির বরদুয়ার পাড়ায় ক্ষোভে ফুঁসছেন গিরিবাসীরা

জিরানিয়া মহকুমার বেলবাড়ি ব্লকের অধীন চম্পা ভিসির বরদুয়ার পাড়ায় দীর্ঘদিন ধরে তীব্র পানীয় জলের সংকটে চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন এলাকার গিরিবাসীরা। নিরাপদ পানীয় জলের অভাবে নিত্যদিনের জীবনযাত্রা ব্যাহত হলেও, সমস্যার স্থায়ী সমাধানে প্রশাসন কিংবা জনপ্রতিনিধিদের কার্যকর উদ্যোগ নেই বলে অভিযোগ বাসিন্দাদের।স্থানীয়দের দাবি, ব্লক প্রশাসনের পক্ষ থেকে মাঝে মধ্যে ট্যাঙ্কারের মাধ্যমে জল সরবরাহ করা হলেও তা নিয়মিত নয় এবং চাহিদার তুলনায় একেবারেই অপর্যাপ্ত। ফলে প্রতিদিনই পানীয় জল সংগ্রহ করতে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে বহু পরিবারকে।সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এলাকাবাসীরা জানান, তাদের এলাকায় এখনও পর্যন্ত কোনো পানীয় জলের পাম্প স্থাপন করা হয়নি। একটি ড্রিঙ্কিং ওয়াটার পাম্প বসানো হলে দীর্ঘদিনের এই সংকটের স্থায়ী সমাধান হতে পারে বলে তারা মনে করছেন।দ্রুত পানীয় জলের ব্যবস্থা করা এবং এলাকায় স্থায়ী জল সরবরাহ প্রকল্প বাস্তবায়নের জন্য রাজ্য সরকার ও সংশ্লিষ্ট দপ্তরের কাছে জোরালো দাবি জানিয়েছেন চম্পা ভিসির বরদুয়ার পাড়ার বাসিন্দারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *