Headlines

এক মাসের পলায়ন শেষে পুলিশের জালে পিন্টু রঞ্জন ঘোষ, নাবালিকা ধর্ষণ মামলায় গ্রেফতার

মেলাঘর, ১৩ জুলাই: বহুল আলোচিত মেলাঘরের নাবালিকা ধর্ষণ মামলায় প্রায় এক মাস পলাতক থাকার পর অবশেষে গ্রেফতার হলেন ধনপুরের বহিষ্কৃত বিজেপি নেতা পিন্টু রঞ্জন ঘোষ। সোমবার গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে মেলাঘর থানার পুলিশ তাঁকে আটক করে।পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার পর থেকেই অভিযুক্ত আত্মগোপনে ছিলেন। তদন্তের স্বার্থে বিভিন্ন জায়গায় নজরদারি চালানোর পাশাপাশি সম্ভাব্য রুটে নাকা চেকিং জোরদার করা হয়। সোমবার আগরতলার দিকে যাওয়ার সময় একটি গাড়িতে থাকা অবস্থায় নাকা চেকিং চলাকালীন তাঁকে শনাক্ত করে আটক করে পুলিশ।অভিযোগ, অভিযুক্তের বিরুদ্ধে মেলাঘরের এক নাবালিকাকে দীর্ঘ প্রায় দুই বছর ধরে ধর্ষণের অভিযোগ রয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছিল এবং অভিযুক্তকে দ্রুত গ্রেফতারের দাবিতে বিভিন্ন মহলে ক্ষোভ দেখা দিয়েছিল।গ্রেফতারের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মেলাঘর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ঘটনার শুরু থেকেই পুলিশ গুরুত্ব সহকারে তদন্ত চালিয়ে আসছিল। আইনি ও তদন্তগত কারণে সময় লাগলেও শেষ পর্যন্ত অভিযুক্তকে গ্রেফতার করা সম্ভব হয়েছে।তিনি আরও জানান, ধৃতকে আদালতে তোলা হবে এবং ঘটনার বিস্তারিত তথ্য উদঘাটনের জন্য পুলিশ রিমান্ডের আবেদন করা হবে। তদন্ত এখনও চলমান রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *