এডিসি ভিলেজ নির্বাচনকে ঘিরে শান্তিরবাজারে শুরু হয়েছে মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়া। নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পর প্রথম পর্যায়েই মনোনয়নপত্র জমা দিল সিপিআইএম।বৃহস্পতিবার বোকাফা ব্লকের অধীনে থাকা ১৪টি এডিসি ভিলেজের মধ্যে একাধিক ভিলেজে প্রায় ৪৫ জন সিপিআইএম মনোনীত প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। বোকাফা ব্লকের অতিরিক্ত সমষ্টি উন্নয়ন আধিকারিকের হাতে প্রার্থীরা তাঁদের মনোনয়নপত্র তুলে দেন।মনোনয়নপত্র জমা দেওয়ার পর সিপিআইএমের স্থানীয় সম্পাদক আশুতোষ দেবনাথ সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানান, পতিছড়ি, তাকমাছড়া, বীরচন্দ্রনগর, রাজাপুর, মনু ও সালথাংমনু-সহ বিভিন্ন এডিসি ভিলেজে প্রায় ৪৫ জন প্রার্থী এদিন মনোনয়ন জমা দিয়েছেন। আগামীদিনে বোকাফা ব্লকের বাকি ৭টি ভিলেজেও সিপিআইএম মনোনীত প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেবেন বলে জানান তিনি।আশুতোষ দেবনাথের দাবি, মনোনয়নপর্ব শেষ হওয়ার পর এডিসি এলাকার বিভিন্ন অনুন্নয়নের বিষয় জনসমক্ষে তুলে ধরা হবে। রাস্তাঘাট, কর্মসংস্থান, স্বাস্থ্য পরিষেবা, পানীয় জল ও শিক্ষা—এই বিষয়গুলিকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে বলে জানান তিনি।এডিসি এলাকার উন্নয়ন ও মানুষের বিভিন্ন সমস্যা সমাধানের লক্ষ্যে সিপিআইএম প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করার জন্য সাধারণ মানুষের কাছে আবেদন জানানো হবে বলেও জানান সিপিআইএমের সম্পাদক।
এডিসি ভিলেজ নির্বাচন: শান্তিরবাজারে প্রথম দফায় মনোনয়ন জমা সিপিআইএমের, মাঠে প্রায় ৪৫ প্রার্থী
