আসন্ন ভিলেজ কমিটি (VC) নির্বাচন ২০২৬-কে ঘিরে রাজনৈতিক তৎপরতা শুরু হয়েছে জম্পুইজলা আরডি ব্লকে। বৃহস্পতিবার নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দিল তিপ্রা মথা।জম্পুইজলা আরডি ব্লকের অধীনে মোট ৩১টি ভিলেজ কমিটি রয়েছে। এদিন তিপ্রা মথার মনোনয়নপত্র জমা দেওয়ার কর্মসূচিতে নেতৃত্ব দেন এমডিসি সূরজ দেববর্মা ও বিধায়ক বিশ্বজিৎ কলই। তাঁদের সঙ্গে উপস্থিত ছিলেন দলের অন্যান্য বিশিষ্ট নেতা-কর্মীরাও।মনোনয়নপত্র জমাকে কেন্দ্র করে দলীয় কর্মী-সমর্থকদের মধ্যে উৎসাহ লক্ষ্য করা যায়। আসন্ন ভিসি নির্বাচনকে সামনে রেখে জম্পুইজলা এলাকায় তিপ্রা মথার সাংগঠনিক প্রস্তুতিও জোরদার হচ্ছে।
ভিসি নির্বাচন ২০২৬: জম্পুইজলায় মনোনয়ন জমা তিপ্রা মথার, নেতৃত্বে সূরজ ও বিশ্বজিৎ
