ঘিলাতলীর বাসিন্দা জলিল রহমানের মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কল্যাণপুরের বিধায়ক পিনাকী দাস চৌধুরী। ঘটনার তীব্র নিন্দা জানিয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি।বিধায়ক জানান, আগরতলায় থাকাকালীনই তিনি ঘটনার খবর পান। এরপর নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে ফোনে যোগাযোগ করেন। বৃহস্পতিবার স্থানীয় দলীয় নেতৃত্বকে সঙ্গে নিয়ে ঘিলাতলীতে জলিল রহমানের বাড়িতে পৌঁছে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন এবং এই কঠিন সময়ে তাঁদের পাশে থাকার আশ্বাস দেন।ঘটনাটি তদন্তসাপেক্ষ উল্লেখ করে বিধায়ক জানান, বিষয়টি নিয়ে তিনি ইতিমধ্যেই পুলিশ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে কথা বলেছেন। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।পিনাকী দাস চৌধুরী বলেন, “আমি এবং আমাদের রাজ্য সরকার সবসময় এই পরিবারটির পাশে আছি। এই ধরনের নৃশংস ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।”শেষে প্রয়াত জলিল রহমানের বিদেহী আত্মার চিরশান্তি কামনা করেন বিধায়ক।
ঘিলাতলীর জলিল রহমানের মৃত্যুতে শোক বিধায়ক পিনাকী দাসের, পরিবারের পাশে থাকার আশ্বাস
