আগরতলা, ৬ আগস্ট: রাজ্যের উচ্চশিক্ষা ব্যবস্থার বিভিন্ন দিক পর্যালোচনার লক্ষ্যে আজ (৬ আগস্ট) সকাল ১১টায় আগরতলার এমবিবি কলেজের কনফারেন্স হলে এক গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হবে।বৈঠকে উপস্থিত থাকবেন রাজ্যের উচ্চশিক্ষা মন্ত্রী কিশোর বর্মন। বৈঠকে উচ্চশিক্ষা দপ্তরের বিভিন্ন প্রশাসনিক ও শিক্ষাসংক্রান্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।তথ্য ও সংস্কৃতি দপ্তরের (ICA) সংবাদ শাখা জানিয়েছে, বৈঠকের কার্যক্রম সংবাদমাধ্যমে তুলে ধরার জন্য বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিদের উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।
এমবিবি কলেজে উচ্চশিক্ষা দপ্তরের পর্যালোচনা বৈঠক আজ, উপস্থিত থাকবেন মন্ত্রী কিশোর বর্মন
