আগরতলা: আন্দোলনকারীদের কটাক্ষ করে বিতর্কিত মন্তব্য করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ড.) মানিক সাহা। ‘ককরোচদের আন্দোলনে কিছুই হবে না’—এমনই মন্তব্য করেন তিনি।শনিবার একটি কর্মসূচি শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী। তাঁর এই মন্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।তবে কোন আন্দোলনকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রী এই মন্তব্য করেছেন, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
‘ককরোচদের আন্দোলনে কিছুই হবে না’, বিরোধীদের কটাক্ষ মুখ্যমন্ত্রীর
