Headlines

জোলাইবাড়িতে পুজোর চাঁদা সংগ্রহকে কেন্দ্র করে হামলার অভিযোগ, চিকিৎসাধীন অটোচালক ও ছেলে

জোলাইবাড়ি, ১০ অক্টোবর: দুর্গাপুজোর চাঁদা সংগ্রহকে কেন্দ্র করে এক অটোচালক, তাঁর ছেলে এবং অটোর যাত্রীদের উপর হামলার অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে জোলাইবাড়ি ফাঁড়ি থানার সংলগ্ন এলাকায়। এই ঘটনায় উত্তর জোলাইবাড়ির বাগানটিলা এলাকার একটি দুর্গাপুজো কমিটির সদস্যদের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন অটোচালক লক্ষ্মী মোহন ত্রিপুরা।অভিযোগ অনুযায়ী, শনিবার বীরচন্দ্র মনু সাপ্তাহিক বাজার থেকে কেনাকাটা সেরে নিজের TR-08-B-3569 নম্বরের ইলেকট্রিক অটোতে বাড়ি ফিরছিলেন লক্ষ্মী মোহন ত্রিপুরা। সেই সময় জোলাইবাড়ি ফাঁড়ি থানার সংলগ্ন এলাকায় বাগানটিলা দুর্গাপুজো কমিটির সদস্যরা তাঁর অটোটি থামাতে বলেন বলে অভিযোগ।অটোটি রাস্তার পাশে সরিয়ে নেওয়ার চেষ্টা করার সময়ই তাঁর উপর হামলা চালানো হয় বলে দাবি করেন লক্ষ্মী মোহন ত্রিপুরা। তাঁর অভিযোগ, অটোতে থাকা তাঁর ছেলে এবং এক মহিলা যাত্রীর উপরও আক্রমণ করা হয়।ঘটনার পর লক্ষ্মী মোহন ত্রিপুরা জোলাইবাড়ি ফাঁড়ি থানায় অভিযোগ দায়ের করেছেন বলে জানান। বর্তমানে তিনি তাঁর ছেলেকে সঙ্গে নিয়ে জোলাইবাড়ি সামাজিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন।এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। তবে দুর্গাপুজো কমিটির পক্ষ থেকে এখনও পর্যন্ত এ বিষয়ে কোনও স্পষ্ট প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অভিযোগের ভিত্তিতে পুলিশ কী পদক্ষেপ গ্রহণ করে এবং তদন্তে কী তথ্য উঠে আসে, এখন সেদিকেই নজর রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *