Headlines

কমলপুরে শক্তি প্রদর্শন সিপিআইএমের! ৬ ভিলেজ কমিটিতে মিছিল করে মনোনয়ন জমা

শুক্রবার কমলপুর দুর্গা চৌমুহনী আর.ডি. ব্লকের অধীন মোট ৬টি ভিলেজ কমিটিতে প্রার্থীদের নিয়ে বিশাল মিছিল করে মনোনয়নপত্র জমা দিল সিপিআইএম। জাতি-উপজাতি, মহিলা ও পুরুষ প্রার্থীদের নিয়ে এদিনের মিছিলে দলীয় কর্মী-সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।ধলাই জেলা সিপিআইএম সম্পাদক অঞ্জন দাস, কমলপুর মহকুমা কমিটির সম্পাদক অমর ভট্টাচার্য, উপজাতি নেতা বদরভোম হালাম এবং নারী নেত্রী কল্যাণী রায়ের নেতৃত্বে দুর্গা চৌমুহনী বাজার থেকে মিছিলটি শুরু হয়। দুর্গা চৌমুহনী এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে মিছিলটি দুর্গা চৌমুহনী ব্লক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।পরে ৬টি ভিলেজ কমিটির সিপিআইএম প্রার্থীরা সংশ্লিষ্ট পঞ্চায়েত অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দেন।মনোনয়ন জমা দেওয়ার পর ধলাই জেলা সিপিআইএম সম্পাদক অঞ্জন দাস তিপ্রা মথা ও বিজেপি সরকারের বিভিন্ন নীতির সমালোচনা করেন। পাশাপাশি আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনে সিপিআইএম প্রার্থীরা বিপুল ভোটে জয়ী হবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *