পাহাড় অবরোধের জেরে চরম অসহায় পরিস্থিতিতে পড়েছেন এক মহিলা BSF জওয়ান। কর্নাটকে বাড়িতে অসুস্থ বাবাকে দেখতে যাওয়ার কথা থাকলেও অবরোধের কারণে যাতায়াত ব্যবস্থা ব্যাহত হওয়ায় তিনি আটকে পড়েছেন বলে জানা গেছে।বাবার শারীরিক অবস্থার অবনতির খবর পেয়ে বাড়ি ফেরার চেষ্টা করেও সফল হতে পারছেন না ওই মহিলা জওয়ান। সবচেয়ে হৃদয়বিদারক বিষয়, পরিস্থিতি স্বাভাবিক না হলে বাবাকে শেষবারের মতো দেখার সুযোগও হয়তো মিলবে না—এমন আশঙ্কায় ভেঙে পড়েছেন তিনি।দায়িত্ব পালন করতে গিয়ে একদিকে কর্তব্য, অন্যদিকে অসুস্থ বাবার প্রতি সন্তানের টান—এই দুইয়ের মাঝে কার্যত অসহায় হয়ে পড়েছেন ওই BSF জওয়ান।অবরোধের জেরে সাধারণ মানুষের পাশাপাশি জরুরি প্রয়োজনে যাতায়াতকারী মানুষজনও সমস্যায় পড়েছেন। একজন মেয়ের বাবাকে শেষবার দেখার আকুতি কি পৌঁছবে প্রশাসনের দরজায়? এখন সেদিকেই তাকিয়ে পরিবার ও স্বজনরা।
পাহাড় অবরোধে আটকে BSF জওয়ান! অসুস্থ বাবাকে শেষবার দেখতেও পারছেন না মেয়ে
