Headlines

কমলপুরে CPI(M) প্রার্থীর বাড়িতে হামলার অভিযোগ, বিক্ষোভ মিছিল ও পুলিশের দ্বারস্থ দল

কমলপুর, ২৫ সেপ্টেম্বর: শ্রীরামপুর ভিলেজ কমিটি নির্বাচনকে কেন্দ্র করে ফের উত্তপ্ত কমলপুরের রাজনৈতিক পরিস্থিতি। CPI(M)-এর অভিযোগ, গভীর রাতে শ্রীরামপুর ভিলেজ কমিটির এক দলীয় প্রার্থীর বাড়িতে বিজেপি ও তিপ্রা মথা আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালিয়েছে।ঘটনার প্রতিবাদে শুক্রবার কমলপুর শহরে বিক্ষোভ মিছিল বের করে CPI(M)। মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে মহকুমা পুলিশ আধিকারিকের (SDPO) কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে দলের একটি প্রতিনিধি দল SDPO-র কাছে স্মারকলিপি প্রদান করে।দলের পক্ষ থেকে হামলার ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার এবং আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনে দলীয় প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়।এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন CPI(M)-এর সিনিয়র নেতা কল্যাণী রায়, সুবীর দেব, সুলেমান আলী, হিমাদ্রী দত্ত, অঞ্জন ব্রহ্মা সহ অন্যান্য স্থানীয় নেতৃত্ব।বিক্ষোভ থেকে CPI(M) নেতৃত্বের অভিযোগ, নির্বাচনে বিরোধীদের দমিয়ে রাখার উদ্দেশ্যেই রাজনৈতিক হিংসার আশ্রয় নেওয়া হচ্ছে। হামলার ঘটনায় দ্রুত ব্যবস্থা নেওয়া এবং প্রার্থীদের পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন তাঁরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *