Headlines

কলেজটিলায় ১৫ লক্ষ টাকার ব্রাউন সুগারসহ গ্রেপ্তার এক

গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে কলেজটিলা এলাকা থেকে বিপুল পরিমাণ ব্রাউন সুগারসহ এক পাচারকারীকে গ্রেপ্তার করেছে পূর্ব থানার পুলিশ।পুলিশ সূত্রে জানা যায়, উদ্ধার হওয়া ব্রাউন সুগারের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ লক্ষ টাকা। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করতে সক্ষম হয় পুলিশ।ঘটনায় আরও তদন্ত চালানো হচ্ছে। গ্রেপ্তার ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ রিমান্ডে নেওয়ার আবেদন করবে বলে জানিয়েছেন পশ্চিম ত্রিপুরা জেলার পুলিশ সুপার নমিত পাঠক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *