বিশ্রামগঞ্জ আরডি অফিসের সামনে পুলিশের উপস্থিতিতেই দুই ঠিকাদারকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে। ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।অভিযোগ, ঘটনাস্থলে পুলিশকর্মীরা উপস্থিত থাকলেও মারধর ঠেকাতে কার্যকর ভূমিকা নেওয়া হয়নি। ফলে পুলিশের ভূমিকা নিয়েও উঠছে একাধিক প্রশ্ন।দুই ঠিকাদারকে প্রকাশ্যে মারধরের ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে। একইসঙ্গে কর্তব্যরত পুলিশকর্মীদের ভূমিকা খতিয়ে দেখে তাঁদের বিরুদ্ধেও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে কি না, তা নিয়ে প্রশ্ন তুলছেন সংশ্লিষ্টরা।
পুলিশের সামনেই দুই ঠিকাদারকে বেধড়ক মারধর! প্রশ্নের মুখে ভূমিকা
