Headlines

কলেজটিল্লায় ৬.৮১ এমএলডি জল শোধনাগারের ভিত্তিপ্রস্তর আজ

আগরতলা পুরনিগমের ২৪ নম্বর ওয়ার্ডের কলেজটিল্লায় ৬.৮১ এমএলডি ক্ষমতাসম্পন্ন সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট (SWTP) নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে বৃহস্পতিবার। একই অনুষ্ঠানে ৬৮০ কিলোলিটার ধারণক্ষমতার ওভারহেড ট্যাঙ্ক (OHT) নির্মাণেরও ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে।পাশাপাশি শহরের জল পরিষেবা ও নাগরিক অভিযোগ ব্যবস্থাকে আরও কার্যকর করতে র‍্যাপিড রেসপন্স টিমের (RRT) গাড়ি এবং ট্রাক-মাউন্টেড ওয়াটার ট্যাঙ্কারের ফ্ল্যাগ-অফ করা হবে। উদ্বোধন করা হবে AI-ভিত্তিক IVR কলিং এবং WhatsApp অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থারও।আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে সকাল ১১টায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আগরতলা পুরনিগমের মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র মণিকা দাস দত্ত, নগর উন্নয়ন দপ্তরের সচিব ডাঃ মিলিন্দ রামটেকে, পুর কমিশনার সাজু ভাহিদ-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সেন্ট্রাল জোনের জোনাল চেয়ারম্যান রত্না দত্ত। নতুন জল শোধনাগার ও ওভারহেড ট্যাঙ্ক চালু হলে সংশ্লিষ্ট এলাকায় জল সরবরাহ ব্যবস্থার আরও উন্নতি হবে বলে আশা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *