Headlines

কাঠালতলী খুনকাণ্ডে নতুন মোড়! মিঠুন সূত্রধরের স্ত্রী ও পুত্রকে থানায় নিয়ে গেল পুলিশ

কাঠালতলীতে ক্লাব সম্পাদক খুনের ঘটনায় তদন্তের গতি বাড়িয়েছে পুলিশ। ইতিমধ্যে দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তদন্তের স্বার্থে গ্রেফতার অভিযুক্ত মিঠুন সূত্রধরের স্ত্রী ও পুত্রকেও থানায় নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে।সোমবার কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে পুলিশ তাদের থানায় নিয়ে যায়। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ায় আইনশৃঙ্খলা রক্ষায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, মামলার বিভিন্ন দিক খতিয়ে দেখতে এবং গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহের উদ্দেশ্যেই তাদের জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।এদিকে খুনের ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে চাঞ্চল্য অব্যাহত রয়েছে। তদন্তকারী কর্মকর্তারা জানিয়েছেন, মামলার সঙ্গে জড়িত অন্য কোনো ব্যক্তি রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে জোরকদমে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *