Headlines

কৃষ্ণনগরে চুরির কিনারা, মহিলা চোর গ্রেফতার; উদ্ধার ২ লক্ষাধিক টাকার স্বর্ণালংকার

আগরতলা: কৃষ্ণনগর এলাকায় এক মহিলার বাড়ি থেকে স্বর্ণালংকার চুরির ঘটনায় দ্রুত সাফল্য পেল আগরতলা পশ্চিম থানার পুলিশ। অভিযানে এক মহিলা অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে এবং প্রায় ২ লক্ষ টাকারও বেশি মূল্যের স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে।পুলিশ সূত্রে জানা গেছে, কৃষ্ণনগরের বাসিন্দা নিরুপমা দেববর্মা তাঁর বাড়ি থেকে স্বর্ণালংকার চুরি যাওয়ার অভিযোগে আগরতলা পশ্চিম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ।তদন্তের সূত্র ধরে এক মহিলা অভিযুক্তকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকেই চুরি হওয়া স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া গয়নার বাজারমূল্য ২ লক্ষ টাকারও বেশি বলে প্রাথমিকভাবে জানা গেছে।এই বিষয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে আগরতলা পশ্চিম থানার ওসি সঞ্জিত সেন জানান, অভিযোগ পাওয়ার পরপরই তদন্ত শুরু করা হয় এবং দ্রুত অভিযুক্তকে শনাক্ত করে গ্রেফতার করা সম্ভব হয়েছে। তিনি বলেন, ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।পুলিশ উদ্ধার হওয়া স্বর্ণালংকারের আইনগত প্রক্রিয়া সম্পন্ন করছে এবং পুরো ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *