Headlines

কেটিডিএসে নবীন কনস্টেবলদের পাসিং আউট, মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে গর্বের মুহূর্ত

নরসিংগড়স্থিত কেটিডিএস পুলিশ ট্রেনিং অ্যাকাডেমিতে বৃহস্পতিবার নবনিযুক্ত কনস্টেবলদের পাসিং আউট প্যারেড অনুষ্ঠানের আয়োজন করা হয়। শৃঙ্খলা, কুচকাওয়াজ এবং দেশসেবার অঙ্গীকারে মুখর এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী Manik Saha, আইজি (ল’ অ্যান্ড অর্ডার) অনুরাগ সহ পুলিশ প্রশাসনের একাধিক উচ্চপদস্থ আধিকারিক।অনুষ্ঠানে নবীন কনস্টেবলদের কুচকাওয়াজ ও প্রশিক্ষণ প্রদর্শনী সকলের নজর কাড়ে। মুখ্যমন্ত্রী তাঁর বক্তব্যে নবনিযুক্ত পুলিশ কর্মীদের উদ্দেশ্যে বলেন, আইনশৃঙ্খলা রক্ষা ও জনসেবার ক্ষেত্রে সততা, নিষ্ঠা এবং মানবিক মনোভাব নিয়ে কাজ করতে হবে। তিনি আরও উল্লেখ করেন, আধুনিক প্রশিক্ষণ ও প্রযুক্তিনির্ভর পুলিশিং ব্যবস্থার মাধ্যমে ত্রিপুরা পুলিশ আরও শক্তিশালী হয়ে উঠছে।পুলিশ ট্রেনিং অ্যাকাডেমির পক্ষ থেকে জানানো হয়, দীর্ঘ প্রশিক্ষণ পর্ব সফলভাবে সম্পন্ন করার পর এই কনস্টেবলরা এবার রাজ্যের বিভিন্ন জেলায় দায়িত্ব পালন করবেন। অনুষ্ঠানে পরিবার-পরিজনদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। নবীন পুলিশ কর্মীদের এই সাফল্যে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয় গোটা প্রাঙ্গণে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *