নিট-২০২৬ প্রশ্নফাঁস কাণ্ড, মূল্যবৃদ্ধি, শ্রমিক স্বার্থবিরোধী শ্রমকোড বাতিল এবং এমজিএনরেগা পুনরায় চালুর দাবিতে বৃহস্পতিবার ধর্মনগরে বিক্ষোভ মিছিল সংগঠিত করল সিপিআই(এম) ধর্মনগর মহকুমা কমিটি। একইসঙ্গে উত্তর ত্রিপুরা জেলা হাসপাতালের পরিষেবা ও পরিবেশ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন বাম নেতৃত্ব। হাসপাতালের ভিতরে অসামাজিক কার্যকলাপ চলছে বলেও অভিযোগ তোলা হয় সংগঠনের পক্ষ থেকে।এদিন মহকুমা দপ্তর প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। মিছিলে অংশ নেওয়া বাম কর্মী-সমর্থকেরা কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন নীতির বিরুদ্ধে স্লোগান তোলেন। আন্দোলনকারীদের দাবি, নিট-২০২৬ প্রশ্নফাঁস কাণ্ডে জড়িতদের কঠোর শাস্তি দিতে হবে এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতে হবে। পাশাপাশি দুর্নীতিমুক্ত শিক্ষা ব্যবস্থা চালু, এমজিএনরেগায় বছরে ২০০ দিনের কাজ ও দৈনিক ৬০০ টাকা মজুরি নিশ্চিত করার দাবিও জানানো হয়।এছাড়াও পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানিয়ে দ্রুত নিয়ন্ত্রণমূলক পদক্ষেপ নেওয়ার দাবি তোলা হয়। উত্তর ত্রিপুরা জেলা হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী নিয়োগ, স্বাস্থ্য পরিষেবার উন্নতি এবং চুক্তিভিত্তিক সাফাইকর্মীদের ন্যায্য মজুরির দাবিও উত্থাপন করা হয়।বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাম নেতা অমিতাভ দত্ত, মহকুমা সম্পাদক রতন রায় সহ অন্যান্য নেতৃত্ব ও
জেলা হাসপাতালে ‘অসামাজিক কার্যকলাপের’ অভিযোগে সরব সিপিআই(এম), ধর্মনগরে বিক্ষোভ মিছিল
