Headlines

স্কুলে দুঃসাহসিক চুরি! তালা ভেঙে দুটি সিপিইউ-সহ গুরুত্বপূর্ণ নথি উধাও

উদয়পুরের মন্দির নগরীতে একের পর এক চুরির ঘটনায় আতঙ্ক ক্রমশ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। এবার চোরের দল হানা দিল কাঁকড়াবন থানাধীন জামজুরী দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে। বুধবার গভীর রাতে বিদ্যালয়ের তিনটি শ্রেণিকক্ষের তালা ভেঙে কম্পিউটারের দুটি সিপিইউ, মনিটর, পিসিআর, গুরুত্বপূর্ণ নথিপত্রসহ বিভিন্ন সামগ্রী চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা।বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ে এসে ভাঙচুর ও চুরির ঘটনা প্রথম নজরে আসে শিক্ষক-শিক্ষিকাদের। ঘটনার খবর পেয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক দীপক কুমার পাল জানান, সঙ্গে সঙ্গেই কাঁকড়াবন থানায় খবর দেওয়া হলেও দীর্ঘ সময় পেরিয়ে যাওয়ার পরও থানার ওসি কিংবা কোনো পুলিশকর্মী ঘটনাস্থলে পৌঁছাননি বলে অভিযোগ।এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ, এলাকায় ধারাবাহিকভাবে চুরির ঘটনা ঘটলেও পুলিশ প্রশাসন দোষীদের গ্রেপ্তার করতে ব্যর্থ হচ্ছে। ফলে সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা বাড়ছে।এলাকাবাসীর দাবি, দ্রুত তদন্ত শুরু করে চোরদের গ্রেপ্তার করতে হবে এবং বিদ্যালয়সহ এলাকার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *