Headlines

ঊনকোটিতে আঙ্গুর চাষে সাফল্য, কৃষিতে খুলছে নতুন সম্ভাবনার দুয়ার

ঊনকোটি জেলায় এবার নতুন সম্ভাবনার দিশা দেখাচ্ছে আঙ্গুর চাষ। জেলা কৃষি বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে আধুনিক প্রযুক্তি ও বৈজ্ঞানিক পদ্ধতিতে সফলভাবে আঙ্গুর উৎপাদন করে নজর কাড়ছে কৃষি দপ্তর।জেলা কৃষি বিজ্ঞান কেন্দ্র, আইসিএআর এবং এনআরসিজি পুনের যৌথ উদ্যোগে নাবার্ডের সহযোগিতায় এই বিশেষ চাষ প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পটির মূল লক্ষ্য হলো জেলার কৃষকদের বিকল্প ও লাভজনক চাষের দিকে উৎসাহিত করা।আঙ্গুর চাষের তত্ত্বাবধানে থাকা কৃষি বিজ্ঞান কেন্দ্রের উদ্যান বিজ্ঞানী ডঃ রতন দাস জানান, সঠিক পরিচর্যা, উন্নত জাতের চারা এবং আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহার করে ঊনকোটির আবহাওয়াতেও সফলভাবে আঙ্গুর চাষ করা সম্ভব হয়েছে। ইতিমধ্যেই পরীক্ষামূলকভাবে চাষে আশাব্যঞ্জক ফল মিলেছে।তিনি আরও জানান, ভবিষ্যতে এই চাষ জেলার কৃষকদের জন্য বাড়তি আয়ের অন্যতম মাধ্যম হয়ে উঠতে পারে। কৃষকদের আঙ্গুর চাষে আগ্রহ বাড়াতে নিয়মিত প্রশিক্ষণ, মাঠপর্যায়ের পরামর্শ ও প্রযুক্তিগত সহায়তাও প্রদান করা হচ্ছে।এই উদ্যোগকে কেন্দ্র করে জেলার কৃষকদের মধ্যে উৎসাহ বাড়ছে। কৃষি বিশেষজ্ঞদের মতে, সঠিক পরিকল্পনা ও বাজার ব্যবস্থাপনা গড়ে উঠলে ঊনকোটি আগামী দিনে আঙ্গুর চাষের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিতি পেতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *